শিরোনাম:
দেশে ফিরলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা মসজিদে তালা মারার হুমকি কথিত বিএনপি নেতার; সংবাদে প্রতিবেদকের ওপর হামল! ভূয়া অনলাইনে গালগল্প লিখে পলাশ সিকদারের সম্মানহানির চেষ্টা; তদন্তে সত্যতা পায়নি মন্ত্রনাল বিশেষ চাহিদা সম্পন্নদের মাঝে হুইলচেয়ার বিতরণ ড. হাফিজুর রহমানের সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কমিউনিটি হেলথ কেয়ারের চলমান আন্দোলনে আপ বাংলাদেশের একাত্মতা প্রকাশ এনসিপি নেতার আঙ্গুল কেটে নিল সন্ত্রাসীরা এনসিপির ‘সমন্বয়কারী সদস্য’ হলেন মাহিন তালুকদার ঢাকায় বিষধর গোখরার দেখা মিলছে যেকারণে কিছুদিনের মধ্যেই চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে জামায়াত
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

এনসিপির ‘সমন্বয়কারী সদস্য’ হলেন মাহিন তালুকদার

Reporter Name / ৩০০ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ‘সমন্বয়কারী সদস্য’ নির্বাচিত হয়েছেন মো. মান্নান তালুকদার (মাহিন)।
আজ (মঙ্গলবার) রাতে এনসিপি কেন্দ্রীয় কমিটির দপ্তর বিষয়ক সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জাতীয় নাগরিক কমিটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটিতে সদস্য সচিব আখতার হোসেন ও মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের নির্দেশক্রমে সমন্বয়কারী সদস্য হিসেবে মো. মান্নান তালুকদারকে (মাহিন) যুক্ত করা হলো।
এদিকে, ঢাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ‘সমন্বয়কারী সদস্য’ নির্বাচিত হওয়ায় মো. মান্নান তালুকদারকে অভিনন্দন জানিয়েছে বৃহত্তর উত্তরার জুলাই আন্দোলনের নেতাকর্মীরা।
‘সমন্বয়কারী সদস্য’ হিসেবে যুক্ত হওয়ায় রাতে মান্নান তালুকদার মাহিন প্রতিবেদককে বলেন, ঢাকা মহানগর উত্তরে জাতীয় নাগরিক পার্টিকে সাংগঠনিকভবে শক্তিশালী করতে কাজ করে যাব। জুলাইয়ের চেতনা ধারণ ও চব্বিশের স্পিরিটকে দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করাই আমার লক্ষ্য।
প্রসঙ্গত, জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরায় সক্রিয় ভূমিকা রাখেন মো. মান্নান তালুকদার (মাহিন)। উত্তরাসহ আশপাশের বিভিন্ন থানায় জাতীয় নাগরিক পার্টির কার্যক্রম বেগবানে অবদান রাখছেন তরুণ এই নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category