নিজস্ব প্রতিবেদক:কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার্স (সিএইচসিপি) দের চলমান ১৬ মাসের বকেয়া বেতন এবং পদায়নের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে একাত্মতা পোষণ করেছে আপ বাংলাদেশ। কমিউনিটি হেলথ কেয়ারের চলমান আন্দোলনে আপ বাংলাদেশের একাত্মতা প্রকা
দুপুরে মহাখালী BMRC ভবনে সারাদেশ থেকে আগত ২০২৩ ব্যাচের সিএইচসিপি’দের ন্যায্য অধিকার আদায়ের এই কর্মসূচিতে অংশ নেয় তারা। এসময় তাদের ন্যায্য দাবীগুলোর সাথে আপ বাংলাদেশ এর পক্ষে একাত্মতা প্রকাশ করেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাজ্জাদ সাব্বির পাশাপাশি সর্বোচ্চ সহায়তার আশ্বাস প্রদান করেন।
সংকট সমাধানে সহকারী সচিব বিমল দে’র সাথে আশু সমাধানের বিষয়ে কথা বলেছে আপ বাংলাদেশ প্রতিনিধিরা।এসময় স্বল্প সময়ের মধ্যে এই সমস্যার সুরাহা করা আশ্বাস প্রদান করেন এ সচিব।
এই সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক নূরা জেরিন এবং যুগ্ম সদস্য সচিব রকিবুল ইসলাম প্রমূখ।