শিরোনাম:
দেশে ফিরলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা মসজিদে তালা মারার হুমকি কথিত বিএনপি নেতার; সংবাদে প্রতিবেদকের ওপর হামল! ভূয়া অনলাইনে গালগল্প লিখে পলাশ সিকদারের সম্মানহানির চেষ্টা; তদন্তে সত্যতা পায়নি মন্ত্রনাল বিশেষ চাহিদা সম্পন্নদের মাঝে হুইলচেয়ার বিতরণ ড. হাফিজুর রহমানের সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কমিউনিটি হেলথ কেয়ারের চলমান আন্দোলনে আপ বাংলাদেশের একাত্মতা প্রকাশ এনসিপি নেতার আঙ্গুল কেটে নিল সন্ত্রাসীরা এনসিপির ‘সমন্বয়কারী সদস্য’ হলেন মাহিন তালুকদার ঢাকায় বিষধর গোখরার দেখা মিলছে যেকারণে কিছুদিনের মধ্যেই চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে জামায়াত
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

দেশে ফিরলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

Reporter Name / ১৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

দেশের অন্যতম বৃহৎ দাতব্য প্রতিষ্ঠান তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল ১০ দিনের ইংল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তাঁকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জানা গেছে, সফরকালে ইংল্যান্ডে তানযীমুল উম্মাহর অভিভাবক, শুভানুধ্যায়ী ও সাবেক শিক্ষার্থীদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল। এ ছাড়া আলেম-মাশায়েখ, গুণীজন ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

সফরে তিনি কয়েকটি বাংলা টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারেও অংশ নেন। পাশাপাশি অক্সফোর্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তানযীমুল উম্মাহর সাবেক শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

১০ দিনের সফর শেষে বৃহস্পতিবার সকালে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান তানযীমুল উম্মাহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইন্টারন্যাশনাল তাহফিজ একাডেমির প্রিন্সিপাল হাফেজ সা’দ আহমেদ খান, তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা, উত্তরা শাখার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা আতফাল শাখার প্রিন্সিপাল হাফেজ সাইফুল্লাহ ফয়সল, চেয়ারম্যানের ছোট ভাই মাওলানা আব্দুল্লাহ ফুয়াদ, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের এজিএম শরিফুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

পরে উপস্থিত ব্যক্তিরা হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category